সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো একটি সহযোগিতামূলক কাঠামো প্রতিষ্ঠা করার মাধ্যমে বাংলাদেশের যুবগোষ্ঠিকে প্রশিক্ষন দিয়ে দক্ষ জনশক্তি রূপান্তর ও অধিক জনশক্তি বিদেশ প্রেরন করে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে একে অপরের পরিপূরক হিসাবে নিম্নোক্ত কার্যক্রম বাস্তবায়ন করাঃ
- Student Visa Program- এর আওতায় পার্টটাইম চাকরি সহ জাপান ও কোরিয়ায় শিক্ষার্থী প্রেরন
- Specific Skilled Worker (SSW) ভিসা প্রোগ্রামের আওতায় জাপানে দক্ষ জনশক্তি প্রেরন
Student Visa Program: ইউসেপ হতে বেসিক প্রশিক্ষণ (জাপান – N5 এবং কোরিয়া – Level-2/TOPIK I ও II) প্রাপ্ত প্রশিক্ষণার্থীদের মধ্যে যারা পার্ট-টাইম চাকরির সুযোগসহ “Student Visa Program”-এর আওতায় জাপান ও কোরিয়ায় যেতে আগ্রহী, তাদের ইউসেপ কর্তৃক ভাষা কোর্স সম্পন্ন করার পর TNRA-তে প্রেরণ করবে এবং TNRA পার্টটাইম চাকরিসহ জাপান বা কোরিয়া প্রেরন নিশ্চিত করবে।
জাপান ও কোরিয়ায় Student Visa Program -এর আওতায় আবেদনের যোগ্যতাঃ
- ন্যূনতম HSC পাশ থাকতে হবে।
- উচ্চতা কমপক্ষে: ৫ ফুট।
- আর্থিক স্বচ্ছলতা।
- নিজ ও পিতা-মাতা/অভিভাবকের NID ও মূল পাসপোর্ট থাকতে হবে (পাসপোর্ট না থাকলে ভর্তির ০১ মাসের মধ্যে পাসপোর্ট করে জমা দিবে মর্মে অঙ্গীকারনামা দিতে হবে)।
- জাপানিজ ভাষা দক্ষতা পরীক্ষা N5 বা সমতুল্য (Japan)/ Level-2/TOPIK I ও II (Korea) থাকতে হবে।
জাপানে Specific Skilled Worker (SSW) Visa Program: যারা Specific Skilled Worker (SSW) Visa Program- এর আওতায় জাপান যেতে আগ্রহী, তাদের ইউসেপ কর্তৃক N5 লেভেল ভাষা কোর্স ও স্কিল কোর্স সম্পন্ন করার পর TNRA-তে নিম্নোক্ত ট্রেডে পাশ করা স্টুডেন্ট প্রেরণ করবে এবং TNRA কর্তৃক N4 লেভেল ভাষা কোর্স সম্পন্ন করে উপযুক্তদের SSW- প্রোগ্রামের আওতায় নিম্নোক্ত ট্রেডে জাপান প্রেরন নিশ্চিত করবে।





