জাপান ও কোরিয়ায় উচ্চশিক্ষা, চাকরি এবং স্থায়ী বসবাসের সুযোগ সম্পর্কে তরুণ-তরুণীদের অবহিত করতে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে জব অ্যান্ড এডুকেশন ফেয়ার। ১৪ থেকে ২১ জুন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) হলরুমে টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সি এর উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে অনলাইন জুমে যুক্ত ছিলেন জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বর্তমানে লেবার উইংয়ের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মোঃ জয়নাল আবেদীন, টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, টিএমএসএস নির্বাহী পরার্মশক ড. মোহাম্মেদ খাইরুল ইসলাম, সেক্টর প্রধান ও সিইও টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সি ড. নিগার সুলতানা, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি’র অধ্যক্ষ , সহকারী পরিচালক । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান গুনলনাহার পারভীন। স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস ডোমেইন প্রধান আইইএস-শিক্ষা, মোঃ আলমগীর হোসেন। এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেলায় অংশগ্রহণকারীদের জাপান ও কোরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, স্কলারশিপ, শিক্ষাজীবন, কর্মসংস্থান এবং ভিসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্পট অ্যাডমিশন ও ভিসা সাপোর্ট সুবিধা রাখা হয়।
আয়োজকরা বলেন, দেশের যুবসমাজকে বৈশ্বিক শিক্ষা ও শ্রমবাজারের সঙ্গে সম্পৃক্ত করতে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সি লিমিটেড একটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক অনুমোদিত। যা জাপান শ্রমবাজারে বাংলাদেশের অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান হিসাবে কার্যক্রম বাস্তবায়ন করছে। এটি ৪টি প্রশিক্ষন কেন্দ্রের মাধ্যমে জাপানীজ চাকরিদাতা প্রতিষ্ঠান কর্তৃক প্রেরীত প্রশিক্ষকদের মাধ্যমে জাপানীজ ভাষা, সংস্কৃতি ও খাদ্যঅভ্যাস বিষয়ে উন্নত প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ট্রেডে শিক্ষার্থী প্রেরণ করছে।

বাংলাদেশের অন্যতম জাতীয় সংবাদপত্র দৈনিক ইনকিলাবে জব অ্যান্ড এডুকেশন ফেয়ার এর সংবাদ প্রকাশিত হয়https://dailyinqilab.com/bangladesh/news/905082




